খাগড়াছড়ি সদরের বড়পাড়া সড়কের আমলাই হাদুক গ্রামে চাঁদের গাড়ি উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩জন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হরেন্দ্র ত্রিপুরা ও গনেশ্বর ত্রিপুরা। তাদের বাড়ী আমলাই হাদুক পাড়া গ্রামে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশিদ জানান, খাগড়াছড়ি বাজার থেকে চাঁদের গাড়িতে করে তারা বাড়ীতে ফিরছিলেন। ফেরার পথে আমলাই হাদুক পাড়া পৌঁছালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হচ্ছেন, রহেন ত্রিপুরা, দেব ত্রিপুরা ও চয়ন ত্রিপুরা।
খাগড়াছড়ি সদর থানা সূত্রে জানা যায়, নিহতদের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/এমআর
