একুশে ফেব্রুয়ারি ঘিরে থাকবে তিন স্তরের নিরাপত্তা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২২

একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তিন স্তরের নিরাপত্তা থাকবে। পুরো এলাকার প্রতিটি ইঞ্চি সিসি ক্যামেরার আওতায় থাকবে। 

বৃহস্পতিবার (১৮ ফ্রেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। 

শফিকুল ইসলাম বলেন, আমরা যান চলাচলও নিয়ন্ত্রণ করবো। আমরা প্রত্যাশা করবো স্বল্প সংখ্যাক মানুষ আসবেন এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে।  মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দিবসটি ঘিরে নাশকতার কোন রকম আশংকা নেই। জঙ্গিরা এমন দিবসগুলোতে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। তবে আমরা মনে করছি না সে ধরনের কোন কার্যক্রম হবে না। তাদের গতিবিধি আমাদের নজরদারিতে রয়েছে।


ইত্তেফাক/কেএইচ/এনএ