দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরনের সঙ্গে পেরে উঠছে না ফাইজার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮

দক্ষিণ আফ্রিকান করোনার নতুন স্ট্রেইন ফাইজার ও বায়েএনটেকের টিকার সুরক্ষা কমিয়ে দিতে পারে বলে জানিয়েছে ফাইজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভ্যারিয়েন্ট অ্যান্টিবডি তৈরিতে আগের চেয়ে কম সংবেদনশীল।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সম্প্রতি গবেষণায় দেখা গেছে, দক্ষিণ আফ্রিকান স্ট্রেইনটি ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনগ গ্রহণকারীদের অ্যান্টিবডি সুরক্ষা দুই তৃতীয়াংশ কমিয়ে দিতে পারে। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। দক্ষিণ আফ্রিকার স্ট্রেইনটি এন৫০১ওয়াই নামক একটি মিউটেশন বহন করেছে যা এটিকে আরও সংক্রামক করে তুলেছে।

গত ১৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নতুন করোনার ধরণ এবার ভারতে মিলেছে। দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ৪ জনের শরীরের দক্ষিণ আফ্রিকান প্রজাতির করোনা ভাইরাস পাওয়া গেছে। আর একজনের শরীরে মিলেছে ব্রাজিলীয় প্রজাতির নমুনা।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকা, আঙ্গোলা এবং তানজানিয়া থেকে আসা যাত্রীদের মধ্যে ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। ওই ৪ জন-সহ আক্রান্ত সকলকেই কোয়রান্টিনে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এএইচপি