আজ ৬ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ এবং ৬ রজব ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :রবি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা :১ ও ৭। শুভ বার :রবি ও সোম। শুভ রত্ন :রুবী ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে হঠাত্ দেখা হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। দূরে কোথাও যাত্রা হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ভ্রমণের সুযোগ পেতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বাড়বে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ঝুঁকিপূণ বিনিয়োগ পরিহার করুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বাড়তে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
