১৩তম গ্রেডের ফিক্সেশন নিয়ে লুকোচুরি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের আন্দোলনের মুখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৯/০২/২০২০ খ্রি. ১৩তম গ্রেডের পরিপত্র জারি করে। তারপর বিভিন্ন জল্পনা-কল্পনা করতে করতে একটি বছর পার হয়ে গেল। গত ৩১/০১/২০২১ তারিখে অর্থ বিভাগ ১৩তম গ্রেডে ফিক্সেশন করার আদেশ দেয়। অর্থ বিভাগের এ আদেশ পাওয়ার পরেও উপজেলা হিসাব রক্ষণ অফিসগুলোতে যোগাযোগ করে ফিক্সেশন করতে বলা হলেও অফিস থেকে জানানো হয় তারা কোনো চিঠি পায়নি। যদিও দেশের কিছু কিছু উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডের ফিক্সেশন সম্পন্ন হচ্ছে। অর্থ বিভাগের ৩১/০১/২০২১ তারিখের পরিপত্রের পরেও আবার কিসের আদেশ লাগবে তা বোধগম্য নয়। এ অবস্থায়, আমরা প্রাথমিকের সহকারী শিক্ষকদের অতিদ্রুত প্রতিটি উপাজেলা হিসাব রক্ষণ অফিসে কার্যকর আদেশ দিয়ে ১৩তম গ্রেডের দ্রুত ফিক্সেশন করানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জামিল বাসার

সহকারী শিক্ষক,

বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইল