রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর নতুন আউটলেটের যাত্রা শুরু হলো যশোরে। গতকাল বৃহস্পতিবার শহরের ১৪৫৩, রেল রোডের শেখ রাসেল চত্বর (চার খাম্বার মোড়)-এ নতুন এ আউটলেটের উদ্বোধন করেন নড়াইল জেলার শ্রেষ্ঠ করদাতা গিয়াস উদ্দিন খান ডালু। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ‘স্বপ্ন’-এর রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, হেড অব অপারেশন ফ্র্যাঞ্চাইজ সমীর ঘোষ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রিপন চাকলাদার ও শাখা ব্যবস্থাপক মনির হোসেন প্রমুখ। যশোরের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষ্যে কাস্টমারদের জন্য রয়েছে মাসব্যাপি আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এছাড়া থাকছে ১০ থেকে ৫০ শতাংশ নগদ মূল্য ছাড়। —প্রেস বিজ্ঞপ্তি
