কচুয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেফতার ২

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬

কচুয়ার করইশ গ্রাম থেকে বুধবার রাতে সীমা আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত সীমার মা বিলকিছ আক্তার বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার পর পুলিশ সীমার স্বামী নাছির উদ্দিন ও ভাবি খালেদা আক্তারকে গ্রেফতার করেছে। কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।