নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৭

নড়াইলে স্ত্রী মর্জিনা বিথিকে হত্যার অভিযোগে স্বামী ফোরকান উদ্দিন শাকিল খানকে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। এ সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শাকিল খান আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৫ সালের ১১ অক্টোবর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর এলাকায় ভাড়াবাড়িতে ধারালো অস্ত্র দিয়ে শাকিল তার স্ত্রী মর্জিনা বিথিকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মো. মুজিবুর রহমান বাদী হয়ে একই সালের ১৪ অক্টোবর লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।