আশাশুনিতে ট্রলারডুবির ঘটনায় এক জনের লাশ উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৭

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়াতে ট্রলারডুবির ঘটনায় বাবর আলী সরদার (৪৫) নামে একজনের লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িকাউনিয়া লঞ্চঘাটের বিপরীতে খুলনার কয়রা উপজেলার দশালীয়া এলাকায় কপোতাক্ষ নদে লাশটি ভেসে উঠলে তা উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তারেক হাসান ভুঁইয়া জানান, নিখোঁজ বাকি দুই শ্রমিককে উদ্ধারে তৃৃতীয় দিনের মতো অভিযান চলছে।