ঘিওরে ছাত্রলীগে পদবঞ্চিতদের মানববন্ধন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০

ঘিওরে ছাত্রলীগের আয়োজনে পদবঞ্চিতরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল স্থানীয় বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের অদূরে এ মানববন্ধন পালন করা হয়। গত ১২ ফেব্রুয়ারি পদবঞ্চিতরা জানতে পারেন জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ঘিওর উপজেলার নতুন কমিটির সভাপতি বি এম শুভ এবং সাধারণ সম্পাদক হিমেল আহমেদসহ ৩২ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদি ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি মো. আজীম মিয়া জন, সাধারণ সম্পাদক রওশন ইয়াজদানী সুমন, সহসভাপতি মো. নাহিদ খান, যুগ্মসাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রনি, সাব্বির হোসেন প্রমুখ।