ধামরাইয়ে করোনার টিকা পাবেন ১৩ হাজার জন। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রহণ করেছেন ৩৩৪ জন। এমন তথ্য জানিয়ে ইউএইচএফপিও ডা. নূর রিফফাত আরা বলেন, যত বেশি চেনামুখ বা দায়িত্বশীল ব্যক্তি টিকা গ্রহণ করবেন সাধারণ মানুষ তত বেশি অনুপ্রাণিত হবেন। বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইয়ের সিইও সমাজসেবক সামছুল হক গতকাল তার নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা গ্রহণ করেন। এতে সংস্থার ৭ শতাধিক কর্মী, ১ লাখ ৩০ হাজার তৃণমূল সহযোগী ও তাদের পরিবার এবং এলাকার মানুষ টিকা গ্রহণে অনুপ্রাণিত হবে বলে আশা করা হচ্ছে। সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, দেরি না করে সবাইকে দ্রুত করোনার টিকা নেওয়া উচিত।
