শ্রীপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:২২

শ্রীপুরে নাজমা আক্তার নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় থানাপুলিশ। বুধবার রাতে পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নাজমা ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কলতাপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে। তিনি ভাই-ভাবির সঙ্গে বেড়াইদেরচালা গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার এসআই রফিকুল ইসলাম-৩ জানান, কর্মজীবী ভাই-ভাবির শিশু দেখাশোনা করতেন তিনি। ঘটনার দিন বিকালে ভাই-ভাবি অফিসে থাকা অবস্থায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নাজমা। সন্ধ্যায় ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।