সিটিকে হারানো ‘প্রায় অসম্ভব’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৬

এভারটন ম্যানেজার কার্লো আনচেলত্তির মতে, এই মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যামিপয়ন ইতিমধ্যে নিষপত্তি হয়ে গেছে। তার মতে, বাকি সব দলের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটির মৌসুম শেষে  ইংল্যান্ড-সেরার মুকুট পরতে যাচ্ছে। বুধবার ঘরের মাঠে পেপ গার্দিওলার সিটি কাছে ৩-১ গোলে হেরে এ কথা বলেন আনচেলত্তি।  গুডিসন পার্কে ফিল ফোডেন, রিয়াদ মাহরেজ ও বার্নাদো সিলভার গোলে আরেকটি স্বাভাবিক জয় পেয়েছে গার্দিওলার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির টানা ১৭তম জয় এটি। অপ্রতিরোধ্য গতিতে চলা সিটিজেনদের সঙ্গে এই মুহূর্তে লড়াই করা কতটা কঠিন এমন প্রশ্নের জবাবে ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘কঠিন, প্রায় অসম্ভব। এই মুহূর্তে তারাই সর্বশ্রেষ্ঠ দল। তাদের সঙ্গে লড়াই করা খুবই কঠিন।’ ওদিকে লা লিগায় লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ড্রয়ের পরও নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে জোয়াও ফেলিক্সরা, তা-ও এক ম্যাচ হাতে রেখে।