বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে এএফসির চিঠি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৭

কাতার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান এবং বাংলাদেশের হোম ম্যাচ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। আফগানিস্তান বাংলাদেশে আসতে চায় না। তারা নানা অজুহাত দেখাচ্ছে। আফগানিস্তানে লিগ চলছে। ২১ মার্চের আগের খেলোয়াড় ছাড়বে না আফগানিস্তান। ২১ মার্চ ছাড়লে ২২ মার্চ বাংলাদেশে আসবে আফগানিস্তান। ঢাকায় এসে কোয়ারেন্টাইনে থাকতে হবে। ২৬ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। খুব জটিল হয়ে যায়। তাই তারা বাংলাদেশে না এসে সব ম্যাচ এক ভেন্যুতে খেলতে চায়। এরই মধ্যে বাংলাদেশের গ্রুপে অন্য দুটি ম্যাচও পূর্বনির্ধারিত সময়ে হচ্ছে না।

 আফগানিস্তান মনে করছে এএফসির কাছে বিষয়টি জানিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি এক ভেন্যুতে করা যায় কি না। এক ভেন্যু হতে পারে জুনে কাতারে। সেখানে গিয়ে খেলতে চায় আফগানিস্তান। আর বাংলাদেশ চায় ঘরের মাঠের ম্যাচটা যেন ঘরের মাঠেই হয়। আফগানিস্তানের অদ্ভুত আবদার এএফসি গুরুত্ব দিচ্ছে বলেই গতকাল দুই দেশের কাছে নিজেদের অবস্থানের কথা জানতে চেয়ে চিঠি দিয়েছে।

এএফসির চিঠি পেয়ে গতকাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন তারা শনিবার এএফসির পত্রের জবাব পাঠাবেন। জানিয়ে দেবেন বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটা ২৫ মার্চ বাংলাদেশেই আয়োজন করতে চান তারা। সিলেটে হতে পারে এই ম্যাচ।