ফ্ল্যাটের সঙ্গে ২৫ লাখ টাকাও পেলেন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৭

এগারতম সাউথ এশিয়ান গেমস তায়কোয়ান্দোতে স্বর্ণ পদক জয়ী শাম্মি আক্তারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ফ্ল্যাট সঙ্গে ২৫ লাখ টাকার চেক দিয়েছেন। গতকাল দুপুরে এই উপহার শাম্মীকে তুলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এই নারী ক্রীড়াবিদের স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে অসহায় জীবন পার করছিলেন শুনে ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি প্রধানমন্ত্রীকে জানালে প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান।