চট্টগ্রামে আজ মাঠে গড়াচ্ছে মাস্টার্সকাপ টি-২০ ক্রিকেট

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৮

ছয় দলের অংশ গ্রহণের  মধ্য দিয়ে চট্টগ্রামে আজ বুধবার শুরু হচ্ছে মাস্টর্সকাপ টি-২০ ক্রিকেট। চট্টগ্রাম আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টে অংশ-গ্রহণকারী দলগুলো হচ্ছে, শহীদ শাহাজাহান সংঘ মাস্টার্স, চিটাগাং ইউনাইটেড, নাইন্টিস উইলো, ওল্ড ব্রাইট, চিটাগাং মাস্টার্স ও এনএমসি বাংলাদেশ। সরাসরি লিগ পদ্ধতিতে খেলবে দলগুলো। লিগে সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দুই দলকে নিয়ে হবে ফাইনাল।