ফাহাদের গডফাদারকে খুঁজছে পুলিশ তিন মামলায় আসামি তিন শতাধিক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৩

সিলেট নগরীর চৌহাট্টায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সিলেট সিটি করপোরেশনের কর্মচারী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা সিলেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে সংঘর্ষের সময় গুলি-বন্দুকসহ পুলিশের নিকট ধরা পড়া স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সল আহমদ ফাহাদকে নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দলীয় অনেক কর্মকাণ্ডে তার অংশগ্রহণের ছবি, সিসিকের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানেও অনেক নেতাদের সঙ্গে তাকে দেখা যায়। কিন্তু এখন কেউ তার                  দায় নিচ্ছে না। তাকে কয়েক জন নেতার অনুসারী বলা হলেও এখন ঐসব নেতা নীরব।  কেউ তার পাশে নেই। তবে সব প্রশ্নের উত্তর একমাত্র ফাহাদের কাছেই পেতে পারে পুলিশ। পুলিশ ফাহাদের গডফাদারকেও খুঁজছে। তবে সিলেটের বিভিন্ন মহলের প্রশ্ন—সে কার ইশারায় কাকে হত্যা করতে বন্দুক হাতে বের হয়েছিল। সিসিক কর্মচারী ও কর্মকর্তাদের দাবি, মেয়র আরিফুল হক চৌধুরীকে হত্যা করতে সে মাঠে নেমেছিল। ওসি জানান, পুলিশ বাদী হয়ে করা অস্ত্র মামলায় ফয়সল আহমদ ফাহাদকেই (৩৮) আসামি করা হয় এবং তিনি এই মামলায় গ্রেফতার রয়েছেন।

২২ ফেব্রুয়ারি থেকে জেলায় পরিবহন ধর্মঘট : এদিকে গাড়ি ভাঙচুরের ঘটনায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরিবহন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছেন শ্রমিক নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম। তাদের দাবি রবিবারের মধ্যে স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ করে না দিলে সোমবার সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে।