বঙ্গবন্ধুর ‘সাবাস চেয়ারম্যান’ আবুল ইসলামের স্মরণসভা শনিবার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪১

গণপরিষদ ও প্রাদেশিক পরিষদ সদস্য, স্বাধীন দেশের প্রথম সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর ‘সাবাস চেয়ারম্যান’ আবুল ইসলামের স্মরণসভা শনিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে যশোরের ঝিকরগাছায়। 

উপজেলার হাজিরবাগে আবুল ইসলাম ফাউন্ডেশন প্রাঙ্গণে স্মরণসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাঁকড়া আঞ্চলিক (বাঁকড়া, হাজিরবাগ, নির্বাসখোলা, শংকরপুর) আওয়ামী লীগ।

স্মরণসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতারা স্মরণসভায় আবুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা করবেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এ উপলক্ষে আবুল ইসলাম স্মৃতি জাদুঘরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মাগরিব বাদ হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এনামুল কবীর, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, জেলা কৃষক লীগ নেতা আকবর হোসেন জাপানি, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নজরুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন খান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আদম শফিউল্লাহ, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিয়ার রহমান মেম্বার, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা এনামুল হক মনি, আব্দুল মান্নান,  তোফাজ্জেল হোসেন, আব্দুর রউফ, কাশেম আলী, রেজাউল ইসলাম, মাবুদ খাঁ, ইউপি সদস্য গোলাম মোস্তফা, যুবলীগ নেতা রকিবুল হাসান মিন্টু, নুরুল হক প্রমুখ।

ইত্তেফাক/কেকে