ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক্টর চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পায়েল (২২), আমজাদ (২২) ও ইকবাল (২৩)। এ ঘটনায় আহত ব্যক্তি হাসান (২১)। পায়েল ও হাসানের বাড়ি কসবা উপজেলার শিমরাইল গ্রামে। আর ইকবালের বাড়ি মাইঝকার গ্রামের রামপুর এলাকায় ও আমজাদের বাড়ি চকবস্তা গ্রামে।
কসবা থানার এসআই যুবাইদুল হাসান বলেন, কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে চারজন পানিয়ারূপ গ্রামের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই ট্রাক্টর মোটার সাইকেলটিকে চাপা দিলে চারজনই আহত হয়।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়।
তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগীরা পালিয়ে গেছে।’
ইত্তেফাক/এএএম
