মিয়ানমারের নেপিদোতে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে গত সপ্তাহে সাধারণ মানুষের বিক্ষোভ চলাকালে মাথায় গুলি লাগা ২০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, নাম প্রকাশ না করার শর্তে ওই হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘আমরা স্থানীয় সময় বেলা ১১ টায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছি। তার লাশ পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছি।’
এদিকে বিবিসি’র খবরে বলা হয়, ওই নারীর নাম মিয়া থতে থতে খাইং। মায়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে এই প্রথম কোন বিক্ষোভকারী প্রাণ হারালো। শুক্রবারে (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় তাকে মৃত ঘোষণা করা হয়। ২০ বছর বয়সী তরুণী মিয়া থিউ থিউকে গত ৯ ফেব্রুয়ারি মিয়ানমারের রাজধানী নেপিদোতে বিক্ষোভ করার সময় মাথায় গুলি করা হয়। সেই থেকে তিনি মারাত্মক আহত অবস্থায় ছিলেন। হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির মুখপাত্র কি তো এক ফেসবুক পোস্টে জানান, ওই নারী মোটরসাইকেলের হেলমেট পরেন, সেই হেলমেট ভেদ করে তার মাথায় গুলি লাগে।
ইত্তেফাক/এএইচপি
