প্রকাশ্যে চায়ের দোকানে ২ পুলিশকে গুলি করে হত্যা 

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৭

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা  । গত তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো। এদিকে এই ঘটনা ধরা পড়েছে স্থানীয় সিসিটিভ ক্যামেরায়। 

 ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শ্রীনগরের বাগহাট বারজুল্লা এলাকায় একটি চায়ের দোকানে পুলিশ সদস্য কনস্টেবল সোহেইল আহমেদ এবং মোহাম্মাদ ইউসুফকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে আহত অবস্থায়  হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। 

 বাগহাট বারজুল্লা বিমানবন্দরের পাশে   উচ্চ নিরাপত্তা বেষ্টিত একটি এলাকা। 

 এর আগে গত বুধবার শ্রীনগরে এক রেস্টুরেন্ট মালিকের ছেলেকে গুলি করা হয়। ঐ হামলায় ঐ রেস্টুরেন্ট মালিকের ছেলে আহত হন।  

ইত্তেফাক/এআর