গাজীপুরে অপহূত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০

গাজীপুর প্রতিনিধি

কুড়িগ্রাম হতে গাজীপুরে বেড়াতে আসা এক যুবককে মারধর করে তার সঙ্গী এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। গ্রেফতারকৃতের নাম মো. শামীম মিয়া। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম চান্দনা বনরূপা রোড এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া লাল মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি জামালপুর সদরের হাই চন্ডা এলাকায়। কুড়িগ্রাম থেকে গাজীপুরে বেড়াতে আসেন কুড়িগ্রামের রাজীবপুর থানার মরিচাকান্দি এলাকার কোরবান আলীর ছেলে মো. মাহিম ও একই এলাকার মোহাম্মদ সজীব মিয়ার মেয়ে রিক্তা আক্তার। এর মধ্যে অপহূত হন রিক্তা। শুক্রবার ভোর রাতে একটি বাড়ি থেকে ঐ কিশোরীকে উদ্ধার করা হয়।