মান্দা (নওগাঁ) সংবাদদাতা
মান্দা উপজেলায় তিন ফসলি কৃষিজমিতে পুকুর খনন বেড়েছে। এতে উপজেলায় আশঙ্কাজনক হারে কমছে কৃষিজমির পরিমাণ। আর এসব মাটি যাচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটায়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহেলা জাহান পারভীন বলেন, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে উপজেলার বিভিন্ন স্থানে তিন ফসলি কৃষিজমিতে পুকুর খনন করা হচ্ছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে আসছি পুকুর খনন থেকে বিরত থাকার জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম ও ভূমি কর্মকর্তা ইমরুল ইসলাম বলেন, এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
