কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
এক সময় গরুর হাল দিয়েই জমি চাষ করা হলেও এখন কাহারোলে চোখে পড়ে না সে দৃশ্য। কালের পরিক্রমায় উপজেলা থেকে হারিয়ে যাচ্ছে এ পদ্ধতিতে জমি চাষ। উপজেলার সাদীপুর গ্রামের কৃষক রাখাল চন্দ্র রায় এখনো গরুর হাল দিয়ে জমি চাষ করেন। তিনি জানান, গরুর হাল দিয়ে জমি চাষ করে পানি নিয়ে মই দিলেই জমির উঁচু-নিচু মাটি সহজেই সমান হয়ে যায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক বলেন, উন্নত মানের কৃষি প্রযুক্তির কারণে স্থানীয় কৃষকরা গরুর হাল দিয়ে জমি চাষে আগ্রহ হারিয়েছে।
