ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বেগুন চাষের আড়ালে গাঁজা চাষ করা হচ্ছিল। উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর নোয়ামোড়া গ্রামের কৃষক শহীদ মিয়ার জমিতে দেখা যায় এমন চিত্র। বৃহস্পতিবার পুলিশ গাঁজা গাছসহ তাকে আটক করে। তবে গাঁজা চাষের বিষয়টি অস্বীকার করে শহীদ জানান, সচেতনভাবে তিনি গাঁজা চাষ করেননি। কখন যে বেগুন গাছের আড়ালে একটি গাঁজা গাছ গজিয়ে উঠেছে তিনি বুঝতে পারেননি। এ বিষয়ে থানার এসআই জসিম উদ্দিন জানান, গাঁজাগাছসহ শহীদ মিয়াকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে এ-আলম তাকে ১ হাজার টাকা জরিমানা করেন।
