মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন প্রতিমন্ত্রীর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৮

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) ও রাজবাড়ী পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক মো. ফরহাদ হোসেন এমপি। শুক্রবার পিটিসির অ্যাডিশনাল এসপি শেখ রাজিবুল হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে প্রতিমন্ত্রী রাজবাড়ী ও পিটিসির বিভিন্ন স্থাপনা পরিদর্শনে আসেন। পিটিসি ও রাজবাড়ী পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক ও সুশৃঙ্খল দক্ষ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছেন। সরকারের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতায় বিশ্ব দরবারে বাংলাদেশের পুলিশ বাহিনী এখন রোল মডেল। বাংলাদেশের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার অন্যতম প্রতিষ্ঠান। পিটিসিকে আরো আধুনিক ও উন্নয়নের জন্য সরকার থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।