মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে ফারুক সভাপতি ও হানিফ সম্পাদক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৮

আমতলী (বরগুনা)  সংবাদদাতা

আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে মো. ফারুক হোসেন সভাপতি ও হানিফ সম্পাদক জয়লাভ করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী আমতলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জব্বার ফরিদ ও ফকরুলের সাদা এবং ফারুক হানিফ ও দেলোয়ারের দুটি প্যানেল অংশগ্রহণ করে। ফারুক হানিফ ও দেলোয়ারের প্যানেল থেকে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ১০ জন ও জব্বার ফরিদ-ফকুরুলের প্যানেল থেকে সাত জন নির্বাচিত হন।