সৈয়দপুরে দেবরের জন্য ভোটের ময়দানে ভাবি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৮

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর পৌরসভা নির্বাচন ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। আগামী ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভায় ভোট হবে। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ মো. রশিদুল হক সরকারের পক্ষে ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোটের জন্য ছুটে চলেছেন প্রয়াত মেয়র আমজাদ হোসেন সরকারের স্ত্রী ও পৌর মেয়র প্রার্থী রশিদুল হক সরকারের ভাবি অবসরপ্রাপ্ত সহ. শিক্ষিকা মোছা. হানিফা খাতুন। তার পাশে রয়েছেন মেয়র প্রার্থী রশিদুল হক সরকারের স্ত্রী বদরুন নাহারসহ বিএনপির মহিলা দলের নারী নেত্রী ও সমর্থকরা। হানিফা খাতুন বলেন, মরহুম আমজাদ হোসেন সরকারের ছোট ভাই রশিদুল হক সরকার ধানের শীষ মার্কা নিয়ে পৌর ভোটে মেয়র প্রার্থী হয়েছে। পারিবারিক সিদ্ধান্ত নিয়ে আপনাদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাইতে এসেছি। আপনাদের ভালবাসা আমাদের পরিবারের প্রতি আছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ।