মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলার ১ নম্বর জেটি এলাকা থেকে ১৫ বোতল বিদেশি মদসহ একটি জালিবোট জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঐ এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী ও বোট মালিক বেল্লাল ওরফে খোমিনী বেল্লালসহ তার সহযোগীরা। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে. এম মাজহারুল হক জানান, জব্দকৃত মদ ও বোট মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
