সাব-এডিটরস ভয়েসের জন্য লেখা আহ্বান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:২১

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) মুখপত্র সাব-এডিটরস ভয়েসের জন্য লেখা আহ্বান করা হয়েছে। এতে সাংবাদিক হিসেবে আপনার অভিজ্ঞতা, সমসাময়িক সাংবাদিকতার অবস্থা, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আড্ডার প্রাসঙ্গিক ঘটনা, সংবাদবিষয়ক প্রবন্ধ, অপ্রকাশিত গল্প-কবিতা-ছড়া-সাক্ষাত্কার-বুক রিভিউ প্রভৃতি ছাপানো হবে। ‘মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর’ শীর্ষক স্মরণিকাটি প্রকাশিত হবে আগামী ২৬ মার্চ। তাই আগ্রহী লেখকদের ৫ মার্চের মধ্যে লেখা জমা দিতে হবে। লেখা পাঠাতে হবে সুতনি এমজে ফন্টে। লেখার সঙ্গে প্রাসঙ্গিক ছবিও পাঠানো যাবে। লেখা পাঠাতে হবে [email protected]—এই ঠিকানায়। অবশ্যই লেখকের মোবাইল নম্বর ও যোগাযোগের পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে।

লেখাসংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করা যাবে ০১৬৭৪-২৮২২৫৭, ০১৭১১-২৮৮৪২১ এই মোবাইল নম্বরে। কবীর আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল। -প্রেস বিজ্ঞপ্তি