বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:২২

বরিশাল অফিস

বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকায় শাহাজাদা মোল্লা (৩০) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, আহত শাহজাদা মোল্লা মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি পদ প্রত্যাশী। বৃহস্পতিবার তিনি  তার বাসার পাশের দোকানে চা পান করার সময় প্রতিপক্ষ গ্রুপের কামরুল, টিপু, কাদের নামে তিন জন হামলা চালিয়ে শাহাজাদাকে কুপিয়ে গুরুতর জখম করে।