পাঁচ বিভাগে মৃত্যু শূন্য

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৩

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জন ঢাকা বিভাগের, তিন জন চট্টগ্রাম এবং এক জন বরিশাল বিভাগের বাসিন্দা। দেশের বাকি পাঁচ বিভাগে                 মৃত্যু শূন্য। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪০৬ জনকে নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪২ হাজার ৬৭৪ জন। আর গত এক দিনে মারা যাওয়া আট জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৫৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন । তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯০ হাজার ৪৬৮ জন হয়েছে।