ইত্তেফাক অনলাইনের নিয়মিত আয়োজন ‘টুনাইট লাইভ শো’ আজ (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের অতিথি চিত্রনায়ক আসিফ নূর, সুমিত সেনগুপ্ত ও চিত্রনায়িকা অধরা খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দৈনিক ইত্তেফাকের অনলাইন ইনচার্জ জনি হক। আজকের আলোচ্য বিষয় প্রেক্ষাগৃহে ‘পাগলের মতো ভালোবাসি’। অনুষ্ঠানে এই ছবির বিভিন্ন বিষয় শেয়ার করবেন অতিথিরা।
শাহীন সুমন পরিচালিত এই ছবিটির শুটিং শুরু হয় ২০১৬ সালে। ২০২০ সালের মার্চে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। করোনার কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় এতো দিন মুক্তি দিতে পারেননি নির্মাতা। সব মিলিয়ে শুটিং শুরুর পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে। ছবিটি পরিবেশনা করছেন শাপলা মিডিয়া।
ইত্তেফাক/বিএএফ
