পুতিনের ওপর আস্থা কমেছে

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০৪:৩২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আস্থা কমেছে। ২০০৬ সালের পর এটাই তার উপর রুশদের আস্থা সবচেয়ে কম। পুতিন সরকারের ওপর আস্থা এবার ৩৩ ভাগ কমেছে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি গবেষণা সেন্টারের জরিপে এই তথ্য পাওয়া গেছে। অর্থনৈতিক মন্দা এবং বেকারত্ব বৃদ্ধির কারণে প্রেসিডেন্ট পুতিনের ওপর আস্থা কমেছে বলে জরিপে জানা গেছে। ২০১৫ সালের জুলাইয়ে ইউক্রেনের ক্রিমিয়া নিয়ন্ত্রণে নেওয়ার পর পুতিনের ওপর আস্থা ছিল ৭১ ভাগ। 

আরও পড়ুন: শাটডাউন কাটাতে আজ মার্কিন সিনেটে ভোটাভুটি

অন্যদিকে স্বাধীন জরিপকারী সংস্থা লেভাদা সেন্টার গত ডিসেম্বরে জরিপ পরিচালনা করে। এতে দেখা যায়, ৫৩ ভাগ রুশ পুতিন সরকারকে সমর্থন করেন না। সামগ্রিকভাবে পুতিনের ওপর ৬৯ ভাগ মানুষের আস্থা আছে যা ২০১৫ সালে ছিল ৮৯ ভাগ। -আল জাজিরা

ইত্তেফাক/আরকেজি