ভি.জি.পি.এল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোহাড়ুয়া এক্সপ্লোরার্স

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৯

ফেনীর ভালুকিয়ায় ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ভি.জি.পি.এল ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ফাইনালে প্রভাতী একাদশকে দুই উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে গোহাড়ুয়া এক্সপ্লোরার্স। এবারই প্রথম চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করে ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে প্রভাতী একাদশ।  জবাবে ১৩.১ ওভারে ৮ উইকেটে ১২৭ রান করে গোহাড়ুয়া এক্সপ্লোরার্স। বিজয়ী দলের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও আমিনুল ইসলাম আসিফ। এছাড়া শরীফ ৬৪ রান ও আসিফ ২৭ রান করেন।

শরীফ ম্যান অব দ্য ম্যাচ এবং আসিফ ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম।  টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা দিয়েছে তাহুরা ফ্যাশন।

অন্যদিকে ফেনীর পরশুরাম উপজেলায় আলাউদ্দিন নাসিম কাপ ক্রিকেট টুর্নামেন্টে ফেনী পূর্বাঞ্চল ক্লাবকে ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পরশুরাম ক্লাব (১১০)। আমিনুল ইসলাম আসিফ ফেনী পূর্বাঞ্চল ক্লাবের হয়ে ৪৬ রান করেন ও ১ উইকেট নেন।

ইত্তেফাক/বিএএফ