পঞ্চম শ্রেণির ইংরেজি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৩

প্রামান্দ্রো পেরেরা, সহকারী শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

.

নিচের Sentence গুলো পড়ো

 

Stop. — থাম।

Start writing. — লেখা শুরু করো।

good morning! — শুভ সকাল!

If I were a bird! —আমি যদি পাখি হতাম!

উপরের Sentence গুলোতে কোনো না কোনোভাবে মনের ভাব প্রকাশ পেয়েছে। এগুলোই হলো Language বা ভাষা।

কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি অর্থপূর্ণ না হলে তা ভাষা হয় না। যেমন— The fox flies in the sky.

শিয়ালটি আকাশে উড়ে। এটিকে ভাষা বলা যাবে না। কারণ শিয়াল আকাশে উড়তে পারে না।

তার মানে, Language এর সংজ্ঞা হলো— মনের ভাব প্রকাশের জন্য যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করা হয় সেগুলোকে Language (ভাষা) বলে।

যেমন— Bengali, English, French, Arabic ইত্যাদি।

I am a student. — আমি একজন ছাত্র।

He is a student. — সে একজন ছাত্র।

You are students. — তোমরা ছাত্র।

উপরের বাক্যগুলোতে কোথাও ‘am’, কোথাও ‘is’, কোথাও ‘are’ বসেছে। আবার কোথাও ‘Student’ এবং কোথাও ‘Students’ বসেছে।

‘Student’এর পূর্বে ‘a’ বসেছে, কিন্তু ‘Students’ এর পূর্বে ‘a’ বসেনি। এই নিয়মকানুন গুলোই হলো grammar।

তার মানে, grammar এর সংজ্ঞা হলো- একটি ভাষাকে সঠিকভাবে লিখতে, পড়তে ও বলতে পারার জন্যে যে সকল নিয়মকানুনের প্রয়োজন হয় সেগুলোকে grammar (ব্যাকরণ) বলে।

যেমন:English grammar, Bangla grammar ইত্যাদি।

English grammar :

English Language সঠিকভাবে লিখতে, পড়তে ও বলতে পারার জন্যে যে সকল নিয়মকানুন প্রয়োজন সেগুলোকে English grammar বলে।

 Sound :

মনে করো, তুমি আল আমিন। তোমার ছোট বোন সামিহা বর্ণপরিচয় শিখছে। তুমি তোমার পড়ার টেবিল থেকে শুনতে পার সামিহার পড়া। সে পড়ছে A, B, C, D। তুমি সামিহার পড়ার ঘরে গিয়ে দেখলে তার শিক্ষক ‘B’ এর উপর হাত রেখে সামিহাকে বলছেন- ‘বল we/we/we’। সামিহা আনন্দের সাথে শিক্ষককে অনুসরণ করছে। তুমি এতক্ষণ সামিহার পড়ার সময় যে আওয়াজ শুনেছ, তাই হলো Sound (ধ্বনি)। তার মানে, Sound এর সংজ্ঞা হলো—

ভাষার সবচেয়ে ছোট একককে Sound (ধ্বনি) বলে।

Alphabet :

A, B, C, D, E .......... Z — এগুলো হলো ইংরেজি Letter। সবগুলো Letter কে একসাথে Alphabet  বলে।

তার মানে, Alphabet এর সংজ্ঞা হলো— A হতে Z পর্যন্ত ২৬ টি বর্ণকে একত্রে Alphabet (বর্ণমালা) বলে।

Letter:

তুমি পরের দিন সামিহার পড়ার ঘরে গিয়ে দেখলে সে খাতায় লিখছে A, B, C, D।

এই লিখিত রূপ হলো Letter (বর্ণ/Ai)।