ফের জুটি বাঁধলেন ফারহান-সারিকা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২০:২০

এর আগেও মুশফিক আর ফারহান এবং সারিকা সাবরিন জুটির নাটক বেশ সাদরে গ্রহণ করেছেন দর্শকরা। ফলে তাদের জুটিবদ্ধ হয়ে নাটকে অভিনয় করা মানেই দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন। তেমনটাই ঘটে গেলো। সম্প্রতি তারা ‘সিগন্যাল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন।

সহিদ উন নবীর গল্প ভাবনা ও পরিচালনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন কুদরত উল্লাহ।

অভিনেতা ফারহান বললেন, ‘পুরো টিম মিলে যে কষ্টটা করেছি তাতে বোধ করি এর আগে এমনটা করতে পারিনি। তবে এবার পারলাম। কারণ লোকেশন, গল্প, চিত্রনাট্য সব মিলিয়ে বলতে পারেন এটি একটি টিম ওয়ার্ক ছিল। দর্শক দেখেই আমাকে চমকে যাবেন এবার।’

অভিনেত্রী সারিকা বললেন, ‘একেক দৃশ্যে লোকেশন একেক জায়গাতে হওয়ায় বেশ বেগ পেতে হয়েছে। তবে সর্বচ্চ চেষ্টা করেছি অভিনয়ের জায়গা থেকে। বাকিটা দর্শক বলতে পারবেন।’

নাটকটিতে ফারহান সারিকা ছাড়াও আরও অভিনয় করেছেন সম্রাট জয়নাল জ্যাক, আহসান হাবীব অংকন, রায়হান, সোহেল, খালিদ, হাসিব সোহেল, অগ্নিলা, কামরুলসহ আরও অনেকে। ডিওপি হিসেবে ছিলেন, সুমন হোসাইন। সহকারী পরিচালক হিসেবে ছিলেন ইমন, অগ্নিলা ও লাবিব।

পথিক এর প্রযোজনায় নাটকটির প্রযোজক হিসেবে আছেন তুহিন বড়ুয়া। ২০ ফেব্রুয়ারি যে কোন সময় অনলাইন প্লাটফর্ম গ্লোবাল টিভিতে প্রকাশ করা হবে।

ইত্তেফাক/বিএএফ