ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ইনফরমেশন সিকিউরিটি অপারেশনস সেন্টার সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডিএমডি তাহের আহমদ চৌধুরী ও মো. মোশাররফ হোসাইন
০০০
সম্প্রতি কক্সবাজারের উখিয়ায় ইউনিয়ন ব্যাংক লিমিটেডের পালংখালী উপশাখা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল এবং মো. নজরুল ইসলাম
