সাপ্তাহিক গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্স

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৭

ইত্তেফাক রিপোর্ট

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৯ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৭ লাখ ৮০ হাজার  টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৫ দশমিক ৬৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ লাখ ৯৮ হাজার  টাকা। ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৪ দশমিক ৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৪০ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৮ লাখ ১৭ হাজার  টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে—মিরাকল ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, ফরচুন সুজ, ইস্টার্ন ইনসিওরেন্স ও অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।