দুরন্ত টেলিভিশনে আজ রাত ৮টা মিনিটে প্রচারিত হবে ভাষা নিয়ে নির্মিত বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’। নাটকটি রচনা করেছেন নূর সিদ্দিকী ও পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাবিহা জামান, সুষমা সরকার, জিতু আহসান ও শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। নাটকটির গল্পে দেখা যাবে, শিশু পিউর পাখি পোষার খুব শখ। তবে তার একটাই দুঃখ-পাখিদের ভাষা সে বোঝে না। তবু সে চেষ্টা করে তাদের কথা বোঝার ও মানুষের মতো কথা বলার শেখানোর।
