গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
ফুলের বাজার বাড়তে থাকায় গঙ্গাচড়ায় ফুল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। ৩০ শতক জমিতে গ্লাডিওলাস জাতের ফুল চাষ করেছেন স্থানীয় ফুলচাষি রাসেল। তিনি বলেন, ‘বারি উদ্ভাবিত গ্লাডিওলাস ৩, ৪ ও ৫ জাতের নতুন ফুল চাষ করেছি।’ তিনি আরো জানান, তার ফুলের চাষ দেখে অনেকে আগ্রহ দেখাচ্ছেন।
বিভিন্ন দিবস ও বসন্ত উত্সবে ফুলের ব্যবহার বেড়েছে। বুড়িরহাটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আশীষ কুমার সাহা জানান, ফুল চাষে অনেক মুনাফা পাওয়া যায়। এ কারণেই কৃষকদের ফুল চাষে আগ্রহ বাড়ছে।
