রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
রাজাপুরে এক সময় সড়কের দুই পাশে ও বাড়ি বাড়ি দেখা মিলত তালগাছের। আর সেই গাছে ঝুলে থাকত বাবুই পাখির বাসা। কিন্তু কালের আবর্তে গ্রামাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের এ তালগাছ। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি। বামনকাঠির মানিক ও সাত্তার বলেন, এক সময় উপজেলায় অনেক তালগাছ দেখা গেলেও এখন আর তেমন দেখা যায় না। এ বিষয়ে সরকারি সাহায্য-সহযোগিতা এবং তদারকি থাকলে হয়তো গাছগুলো একটু বেশি করে রোপণ করা হতো। উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজউল্লাহ বাহাদুর জানান, এ বিষয়ে আমাদের কোনো অর্থ বরাদ্দ বা প্রজেক্ট নেই।
