কুড়িগ্রামে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪১

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম শহরতলীর ধরলা ব্রিজের নিচ থেকে রাজু হোসেন অন্তর নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। অন্তর চুয়াডাঙ্গা জেলার বিরামপুরের আশরাফুল ইসলামের ছেলে। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের জন্য কুড়িগ্রাম পুলিশ বিভাগ ও রংপুর থেকে পিবিআইর ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ একটি টিম যৌথভাবে কাজ করছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।