গ্রেফতার ১
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরে বুধবার অপহূত কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় সোলায়মান কবির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, মামলার পর তাত্ক্ষণিক অভিযান চালিয়ে বিরামপুর উপজেলার বিজুল এলাকা থেকে অপহূতকে উদ্ধার ও ২ নম্বর আসামি সোলায়মান কবিরকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক নূর আলম সিদ্দিক জানান, আটক আসামিকে দিনাজপুর আদালতে সোপর্দ ও অপহূতকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
