নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫

নিয়োগ বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী ঢাকা কটন মিল আদর্শ উচ্চ বিদ্যালয়, পোস্তাগোলা, ঢাকা-১২০৪-এর সৃষ্টপদে সরকারি বিধিমোতাবেক একজন করে নিরাপত্তাকর্মী ও পরিছন্নকর্মী আবশ্যক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ, পোস্তাগোলা শাখার অনুকূলে অফেরতযোগ্য ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন। - প্রধান শিক্ষক।              সিএম-১৪৮

নিয়োগ বিজ্ঞপ্তি: পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয়, ডাকঘর: পুন্ডুরিয়া, উপজেলা:সাঁথিয়া, জেলা: পাবনার জন্য শূন্যপদে সরকারি বিধিমোতাবেক একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সোনালী ব্যাংক লি: সাঁথিয়া শাখার অনুকূলে ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য), সকল সনদের সত্যায়িত ফটোকপি, ১ম ও শেষ এমপিও’র সত্যায়িত ফটোকপি এবং দুই কপি ছবিসহ আবেদনপত্র প্রধান শিক্ষক বরাবর পৌঁছাতে হবে। —প্রধান শিক্ষক।       সিকে-২৭১