সড়ক সংস্কারের আবেদন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭

সিলেট সদর উপজেলার বিমানবন্দর থেকে বাদাঘাট সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ট্রাক ও লরিসহ যাত্রীবাহী কোনো গাড়িরই চলাচল সুগম নয় এই পথে। যাতায়াতের একমাত্র রাস্তা হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। এদিকে সিলেট শহর হয়ে মালবাহী ট্রাক চলাচল করায় একের পর এক দুঘর্টনা ঘটেই চলেছে। সিলেট শহরের বাইরে কোম্পানিগঞ্জ উপজেলার পাথর মালবাহী ট্রাক চলাচলের জন্য বিমানবন্দর বাদাঘাট সড়ক ব্যবহারের জন্য রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও কাজ দৃশ্যমান নয়। দ্রুত রাস্তাটি সংস্কার করতে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আর্কষণ করছি।

মো. আজিজুর রহমান আজিজ

সিলেট