গাজীপুর প্রতিনিধি
ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে মহানগরীর কোনাবাড়ি ফ্লাইওভার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি গাড়ি জব্দ করা হয়। গতকাল গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—ময়মনসিংহ জেলার ভালুকা থানার খুরদা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জামাল হোসেন, চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার সরাইপাড়া গ্রামের শাহেদ আলীর ছেলে আসাদুজ্জামান ওরফে এরশাদ, গাজীপুর মহানগরীর বাসন থানার ইটাহাটা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে ছাব্বির আহম্মেদ পলাশ, ময়মনসিংহ জেলার ভালুকা থানার বারতা গ্রামের মোহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম অপু ও একই জেলার নান্দাইল থানার গীতাপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে আব্দুর রহমান।
