পাতানো ম্যাচের অভিযোগ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৩

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগে পাঁচটি পাতানো ম্যাচের অভিযোগ উঠেছে। আরামবাগ এবং ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পাতানো ম্যাচ খেলার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে বাফুফের সংশ্লিষ্ট কমিটি। গতকাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন ব্রাদার্সের বিপক্ষে দুইটি এবং আরামবাগের বিপক্ষে তিনটি পাতানো ম্যাচের অভিযোগ তাদের হাতে এসেছে। আরামবাগের বিপক্ষে মোহামেডান, শেখ রাসেল, আবাহনী এবং ব্রাদার্সের বিপক্ষে বসুন্ধরা ম্যাচ নিয়ে বাফুফে কাজ করছে। ক্লাবগুলোর কাছে আরো তথ্য চাওয়া হয়েছে।