নোয়াখালীতে পিকআপ চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৫

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১২:২২

নোয়াখালীর কবিরহাটে পিকআপভ্যানের চাপায় এক অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো পাঁচজন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মো. মাওলা (৩০) ওই উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মৃত লোকমান হোসেনের ছেলে। আহতরা হলেন-মোহাম্মদ উল্যা (৫০), নজরুল ইসলাম (২৪), কালা মিয়া (৬০), আবু সায়েদ (২০) ও কামাল উদ্দিন (৫০)।

 

জানা গেছে, দৌলতপুর এলাকায় দ্রুতগতির একটি পিকআপভ্যান ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকাশার যাত্রী মাওলা ঘটনাস্থলেই মারা যান।

 

কবিরহাট থানার ওসি মীর্জা মো. হাসান জানান, নিহত মাওলার লাশ মর্গে পাঠানো হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

ইত্তেফাক/এএম