মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতা পদকপ্রাপ্ত ভাষা সৈনিক এ কে এম সামসুজ্জোহার ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বন্দর ও শহরে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। গতকাল শনিবার সকালে মাসদাইর কবরস্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। তার পরিবারের পক্ষ থেকে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ত্রিবেনী এলাকায় অবস্থিত শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে সংসদ সদস্য সেলিম ছাড়াও অংশ নেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ রশীদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আকরাম আলী শাহিন, বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নাসিক ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, যুবসংহতিসহ শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। মরহুমের কনিষ্ঠপুত্র সংসদ সদস্য শামীম ওসমান তার আত্মার মাগফেরাত কামনা করেন। এ ছাড়া যুবলীগ দুপুরে শহরে শোকর্যালি বের করে এবং রাতে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ কে এম সামসুজ্জোহা স্মরণে সভা করে।
